ঢাকা    বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদ Emeritus Professor হিসেবে মনোনীত

Emeritus Professor হিসেবে মনোনীত হওয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদকে MESDA ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফুলেল শুভেচ্ছা।

ডেস্ক রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদ Emeritus Professor হিসেবে মনোনীত হয়েছেন। তাঁর এই সম্মানজনক স্বীকৃতিতে শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং মেহেরপুরবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

শিক্ষা, গবেষণা ও বিজ্ঞানচর্চায় দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই মর্যাদাপূর্ণ পদে মনোনীত করা হয়েছে। দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ইতোমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। গবেষণার মাধ্যমে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছেন এবং অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞানচর্চা ও গবেষণায় অনুপ্রাণিত করেছেন।

অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদের এই অর্জনকে কেবল ব্যক্তিগত সাফল্য হিসেবে নয়, বরং মেহেরপুরসহ সমগ্র দেশের জন্য একটি গৌরবজনক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। তাঁর কর্মময় জীবন ও গবেষণামূলক অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এ উপলক্ষে মেহেরপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় (MESDA)-এর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মেসডা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ ইমন হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফির নেতৃত্বে সংগঠনের সদস্যরা অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জ্ঞানসাধনা ও গবেষণার আলোকিত অভিযাত্রার অব্যাহত সাফল্য কামনা করেন। অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদের এই সম্মাননা দেশের শিক্ষা ও গবেষণা অঙ্গনে নতুন প্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেন তারা।

অভিনন্দন ও শুভকামনা, স্যার। আপনার এই অর্জন আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

The Campus Times online

বুধবার, ২৪ জুন ২০২৬

Emeritus Professor হিসেবে মনোনীত হওয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদকে MESDA ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফুলেল শুভেচ্ছা।

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x