ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এক মাস আগে যে কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হতো, এখন তা অনেক বাজারে ২০০ টাকা ছাড়িয়েছে। কোথাও কোথাও প্রতি কেজি ২৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বৃষ্টির দাপটে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা ছাড়াল

কাঁচা মরিচের কেজি ২০০ টাকা ছাড়াল। ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর কৃষি মার্কেট, টাউন হল বাজার, কারওয়ান বাজার ও আশকোনা হজক্যাম্প বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, কাঁচা মরিচের দাম বেড়েছে মূলত টানা বৃষ্টির কারণে। সপ্তাহ দেড়েক আগে দেশে টানা বৃষ্টি ও বন্যার কারণে সবজির সরবরাহ কমেছিল। তখন অন্যান্য সবজির সঙ্গে কাঁচা মরিচের দামও এক দফা বাড়ে।  

বাজারভেদে কাঁচা মরিচের দামে পার্থক্য দেখা গেছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। টাউন হল বাজারে একই পণ্যের দাম ২৫০ থেকে ২৮০ টাকা। কারওয়ান বাজারে ভালো মানের কাঁচা মরিচ ২০০ টাকা এবং সাধারণ মানের মরিচ ১৬০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে।

রাজধানীর আশকোনা হজক্যাম্প বাজারের ক্রেতা জাকির হোসেন জানান, তিনি ২৫০ গ্রাম কাঁচা মরিচ ৬০ টাকায় কিনেছেন, যা কেজিপ্রতি ২৪০ টাকার সমান। তার ভাষায়, এক সপ্তাহ আগেও একই পরিমাণ মরিচ কিনতে ৪০ টাকা খরচ হয়েছিল।

ব্যবসায়ীদের মতে, শুধু কাঁচা মরিচ নয়, প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। বর্তমানে ১০০ টাকার নিচে খুব অল্প কয়েক ধরনের সবজি পাওয়া যাচ্ছে।

এদিকে পেঁয়াজের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় পৌঁছেছে।

বিষয় : দাম বাড়ানো

The Campus Times online

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বৃষ্টির দাপটে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা ছাড়াল

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x