ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার খবরের মধ্যেই এবার বিনিয়োগকারীদের নজর কাড়ছে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়াম। চলতি সপ্তাহের শেষে এসে এই তিনটি মূল্যবান ধাতুর দামেই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

বিশ্ববাজারে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামে বড় লাফ

সংগৃহীত ছবি

শুক্রবার (৭ আগস্ট) বাজার বিশ্লেষণে দেখা গেছে, স্পট সিলভার বা রুপার দাম ৩.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩.৪৮ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, গত প্রায় দুই মাস ধরে রুপার দাম একটি নির্দিষ্ট সীমার (ট্রেডিং রেঞ্জ) সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে এবং এই সীমা অতিক্রম করতে পারলে রুপার দাম প্রতি আউন্স ৬৮ ডলারের দিকে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।আরও পড়ুনআরও পড়ুনজানুয়ারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থানের পথে বিশ্ববাজারে স্বর্ণের দাম

রুপার সঙ্গে তাল মিলিয়ে দাম বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুরও। বাজারে প্ল্যাটিনামের দাম ১.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১,৭৫৫.৯০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ বেড়ে ১,৩৭৪.৩০ ডলারে উঠেছে। সার্বিক বাজার পরিস্থিতি বলছে, স্বর্ণের পাশাপাশি এই তিনটি ধাতুই চলতি সপ্তাহে বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাতে যাচ্ছে।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম কমার প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দামও ১ শতাংশের বেশি বেড়েছে। স্পট গোল্ডের দাম ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৮৫ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে স্বর্ণের দাম মোট ৬ শতাংশ বেড়েছে, যা গত জানুয়ারির পর সর্বোচ্চ সাপ্তাহিক উত্থান। 

বিষয় : স্বর্ণ রুপা

The Campus Times online

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

বিশ্ববাজারে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামে বড় লাফ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x