ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর সোমবার লিওনেল মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা দল। তবে ঠান্ডা আর বৃষ্টি উপেক্ষা করে দলকে উষ্ণ সংবর্ধনা জানাতে হাজারো ভক্ত হাজির হন বিমানবন্দরে। ২০২২ সালে লাখো মানুষ যেভাবে দলের বিশ্বকাপ জয় উদযাপন করেছিলেন, চার বছর পর সেভাবে দেশে ফেরা হয়নি আর্জেন্টাইনদের। তবে এবারও রাস্তায় নেমে নাচ-গান আর আতশবাজি ফুটিয়ে খেলোয়াড়দের ধন্যবাদ জানান তারা।

ফাইনালে হারলেও দলকে সংবর্ধনা দিতে আর্জেন্টিনার রাস্তায় লাখো মানুষ

সংগৃহীত

এর আগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছিল, দলের কিছু সদস্য এই ফ্লাইটে থাকবেন না। স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ছবিতেও দেখা যায়নি, বিমান থেকে নামছেন দলের অধিনায়ক মেসি।

কোচ লিওনেল স্কালোনি এবং দলের বাকি সদস্যদের বিমান থেকে নামার পর লাল গালিচা এবং সামরিক ব্যান্ডের মাধ্যমে স্বাগত জানানো হয়। এরপর বাসে করে রওনা হন তারা, পথজুড়ে উন্মত্ত ভক্তদের উদ্দেশে হাত নাড়তে থাকেন খেলোয়াড়রা।

যদিও অনেক ভক্তই মনে করেন, আর্জেন্টিনার আসল জয়টি এসেছিল ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের সেমিফাইনাল জয়ে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষাপটেই খেলা হয়েছিল ওই ম্যাচ।

কেউ কেউ ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ লেখা পতাকাও বহন করেন। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর এই বাক্য লেখা একটি ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা দলের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা। লন্ডন থেকেও এই ঘটনার প্রতিক্রিয়া এসেছিল।

বিষয় : ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা ফুটবল দল আর্জেন্টিনা

The Campus Times online

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ফাইনালে হারলেও দলকে সংবর্ধনা দিতে আর্জেন্টিনার রাস্তায় লাখো মানুষ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

এর আগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছিল, দলের কিছু সদস্য এই ফ্লাইটে থাকবেন না। স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ছবিতেও দেখা যায়নি, বিমান থেকে নামছেন দলের অধিনায়ক মেসি।

কোচ লিওনেল স্কালোনি এবং দলের বাকি সদস্যদের বিমান থেকে নামার পর লাল গালিচা এবং সামরিক ব্যান্ডের মাধ্যমে স্বাগত জানানো হয়। এরপর বাসে করে রওনা হন তারা, পথজুড়ে উন্মত্ত ভক্তদের উদ্দেশে হাত নাড়তে থাকেন খেলোয়াড়রা।

যদিও অনেক ভক্তই মনে করেন, আর্জেন্টিনার আসল জয়টি এসেছিল ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের সেমিফাইনাল জয়ে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষাপটেই খেলা হয়েছিল ওই ম্যাচ।

কেউ কেউ ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ লেখা পতাকাও বহন করেন। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর এই বাক্য লেখা একটি ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা দলের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা। লন্ডন থেকেও এই ঘটনার প্রতিক্রিয়া এসেছিল।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x