ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন বরিশালের আর্জেন্টাইন সমর্থকেরা

জানা গেছে, রোববার (১৯ জুলাই) রাতে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে বেলস পার্ক মাঠে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে সমবেত হন শত শত দর্শক। কিন্তু ম্যাচে আর্জেন্টিনার খেলা দেখে চরম হতাশ হন রফিক সাদীসহ ৫ সমর্থক। ম্যাচের পর রাগে, ক্ষোভে ও কান্নায় ভেঙে পড়েন রফিক সাদী। এরপরই দল বদলের সিদ্ধান্ত নেন তারা। মাঠেই এক ড্রাম দুধ ও মিষ্টি আনা হয় এবং দুধ দিয়ে গোসল সেরে তারা ব্রাজিলের জার্সি গায়ে জড়ান। এ সময় রফিক সাদী ব্রাজিল ও স্পেন সমর্থকদের নিজ হাতে মিষ্টিমুখ করান। তাকে এবং অন্য সমর্থকদের ব্রাজিলের জার্সি উপহার দেন স্থানীয় ব্রাজিল সমর্থকরা। দল বদলের কারণ ব্যাখ্যা করে রফিক সাদী বলেন, "ছোটবেলা থেকে আর্জেন্টিনাকে অন্ধ সমর্থন করে আসছিলাম। কিন্তু ফাইনালে স্পেনের সঙ্গে যা খেলেছে তাতে আমরা হতাশ। এমন বাজে খেলা আর্জেন্টিনার থেকে আমরা আশা করিনি। ব্রাজিল হারলেও তারা এমন লজ্জাজনকভাবে হারেনি। তাই আমার মনে হয়েছে, আর্জেন্টিনা থেকে ব্রাজিল বেস্ট। তাদের পাঁচটি বিশ্বকাপ জয়ের ইতিহাস আছে। তাই আজ থেকে আমি ব্রাজিলের সমর্থক।"

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন বরিশালের আর্জেন্টাইন সমর্থকেরা