ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

ভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতে ‘সংসদ চলো’ মার্চে পুলিশের অভিযানে গুরুতর আহত ২৫ বছর বয়সী শেখ ইরশাদ মানসুরির শরীরে পেলেটসদৃশ আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার। গতকাল মঙ্গলবার লেডি হার্ডিঞ্জ হাসপাতালে তাঁর তিন ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পেলেট গান অথবা এ ধরনের কোনো অস্ত্রের আঘাতের শিকার হয়েছেন।

দিল্লিতে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের অভিযোগ, আহত তরুণ

আহত ইরশাদ। ছবি: সংগৃহীত

দ্য ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, ইরশাদের স্কুলজীবনের এক বন্ধু তাঁকে হাসপাতালে নিয়ে যান এবং তখন থেকেই তাঁর সঙ্গে রয়েছেন। তিনি জানান, চিকিৎসকেরা ইরশাদের আঘাতের কারণ সম্পর্কে অত্যন্ত সীমিত তথ্য দিচ্ছেন। পাশাপাশি, ইরশাদের আঘাত বা তার শারীরিক অবস্থার বিষয়ে কোনো লিখিত নথিও তাঁকে দেওয়া হয়নি।

ইরশাদ জানান, জন্তর মন্তরে অনুষ্ঠিত যুব বিক্ষোভে এটাই ছিল তার প্রথম অংশগ্রহণ। তিনি গুরুগ্রামে বসবাস করেন এবং সেখানেই কাজ করেন। হাসপাতালের শয্যায় তোলা একটি সেলফিতে ইরশাদের মুখ ও গলায় ছোট ছোট পেলেটসদৃশ ক্ষতচিহ্ন দেখা যায়।

তাঁর বন্ধু জানান, চিকিৎসকেরা বলেছেন, এসব ক্ষতের মধ্যে দুটি বিশেষভাবে গুরুতর ছিল। একটি চোখের নিচে এবং অন্যটি গলায়। 

ইরশাদ ও তাঁর বন্ধুর দাবি, আহত হওয়ার সময় তাঁরা কনট প্লেস এলাকার কাছে ছিলেন। তাদের ভাষ্য, প্রায় ৪০ থেকে ৫০ মিটার দূর থেকে র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) এক সদস্য ওই অস্ত্র ব্যবহার করেছিলেন।।

এদিকে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা লেডি হার্ডিঞ্জ হাসপাতালে আহত বিক্ষোভকারীদের দেখতে গিয়ে ইরশাদের সঙ্গে দেখা করেন। তাদের সাক্ষাতের একটি ভিডিও ভারতীয় সংবাদ সংস্থা এএনআইসহ বিভিন্ন সংবাদ সংস্থা প্রকাশ করলেও সেখানে কোনো শব্দ ছিল না।

এরপর আজ বুধবার সকালে দ্য ওয়্যারের সঙ্গে কথা বলে ইরশাদ জানান, অস্ত্রোপচারের পর তিনি প্রচণ্ড ব্যথায় ভুগছেন। অস্ত্রোপচারের সময় তাঁর শরীর থেকে অধিকাংশ বাহ্যিত বস্তু (ফরেন অবজেক্ট) অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরশাদ লেখেন, ‘আমি জানি না আমার সঙ্গে কী ঘটেছে বা সামনে কী হবে। কিন্তু আমার আওয়াজ একই থাকবে। আমার দেশ আমার নিজের চেয়েও অনেক বেশি মূল্যবান।’

বিষয় : ভারত আহত পুলিশ অভিযান দিল্লি গুলি

The Campus Times online

বুধবার, ২২ জুলাই ২০২৬

দিল্লিতে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের অভিযোগ, আহত তরুণ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x