ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

থাকার কথা ছিল রোগ নির্ণয়ের নমুনা, প্যাথলজির ফ্রিজে মিললো মাছ

সোমবার (১০ আগস্ট) সকালে সখীপুরে দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিধি ডায়াগনো কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের ফ্রিজে তাজা মাছ সংরক্ষণ করতে দেখা যায়। এ ঘটনায় প্যাথলজি বিভাগটি সিলগালা করার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, পাশের গ্রিণ লাইফ হসপিটালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কয়েকটি ক্যানুলা পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে আরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই প্রতিষ্ঠানে অভিযানে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া পাশে অবস্থিত আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম ও ভোক্তার স্বার্থবিরোধী কর্মকাণ্ড পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

থাকার কথা ছিল রোগ নির্ণয়ের নমুনা, প্যাথলজির ফ্রিজে মিললো মাছ