ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

র‍্যাগিংয়ের অভিযোগ: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাবিপ্রবি শিক্ষার্থী

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের(১৭তম ব্যাচ) শিক্ষার্থীদের বিরুদ্ধে ১৮তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়া মুশফিকুর রহমান তুহিন নামে এক নবীন শিক্ষার্থীকে রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল (২১ জুলাই) দুপুরে ফার্মেসি বিভাগের ১৭তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়া ১৮তম ব্যাচের সব ছেলেদের বিকেল সাড়ে ৩টার মধ্যে পাবনা শহরের বাংলা ক্লিনিক এলাকার একটি মেসে উপস্থিত হতে নির্দেশ দেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেন, সিনিয়রদের নির্দেশ অনুযায়ী নবীন শিক্ষার্থীরা মেসে গেলে সিনিয়ররা বিভিন্ন ভুল ধরে তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে উচ্চস্বরে গালিগালাজ ও মানসিক হেনস্তা শুরু হলে মানসিক চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন নবীন শিক্ষার্থী মুশফিক। শুরুতে বিষয়টিকে সিনিয়ররা গুরুত্ব না দিলেও, পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে তাঁকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক র‍্যাগিংয়ের বিষয়টি বুঝতে পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

মেসে উপস্থিত একাধিক নবীন শিক্ষার্থী জানান, সিনিয়ররা ডেকে নিয়ে মানসিক চাপ সৃষ্টি করলেও কাউকে শারীরিকভাবে নির্যাতন করা হয়নি। তবে মুশফিক আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন বলে এই মানসিক চাপ সহ্য করতে না পেরে দ্রুত গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা হাসপাতালে ছুটে যান। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য ১৭তম ব্যাচের একাধিক শিক্ষার্থীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, "আমরা হাসপাতালে গিয়ে প্রাথমিকভাবে র‍্যাগিংয়ের সত্যতা পেয়েছি। বিষয়টি গুরত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

The Campus Times online

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

র‍্যাগিংয়ের অভিযোগ: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাবিপ্রবি শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x