ঢাকা    বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

আটক আর্জেন্টিনা সমর্থক অপরাধীকে AI দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় এসআইকে শোকজ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ পিস ইয়াবাসহ স্থানীয় মাদক কারবারি রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার গায়ে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ছিল।পরবর্তীতে মিডিয়ায় পাঠানোর জন্য ব্যবহৃত ছবিতে এআই প্রযুক্তির মাধ্যমে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিল দলের জার্সি যুক্ত করা হয়। সম্পাদিত সেই ছবিই বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে ফুটবল সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।ঘটনাটি নজরে আসার পর পুলিশ কর্তৃপক্ষ মূল ছবি যাচাই করে সংশোধিত ছবি ও সঠিক তথ্য পুনরায় গণমাধ্যমে পাঠায়। একই সঙ্গে কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্তও শুরু করা হয়েছে।এ ঘটনায় অভিযুক্ত এসআই তানজিল আহমেদ নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, এটি ইচ্ছাকৃত নয়, বরং দায়িত্ব পালনের সময় অসাবধানতাবশত এমনটি হয়েছে। এ ধরনের অপেশাদার আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।বিএমপির মিডিয়া ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত কর্মকর্তাকে শোকজ করার পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। পুলিশ কমিশনার বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটক আর্জেন্টিনা সমর্থক অপরাধীকে AI দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় এসআইকে শোকজ।