ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

গণবিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষায় অবদান রাখছে: শিক্ষামন্ত্রী

শনিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসের ঐতিহ্যবাহী বাদামতলা প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণস্বাস্থ্যকেন্দ্রের পিএইচএ মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে পিএইচএ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণবিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই গণমানুষের জন্য উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সমাজমুখী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের উচ্চ শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রতিষ্ঠানটির ভ‚মিকা প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ-সদস্য মো. তমিজ উদ্দিন এবং সংসদ-সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

গণবিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষায় অবদান রাখছে: শিক্ষামন্ত্রী