ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

সৃজিতের সঙ্গে ইধিকা পালের নতুন যাত্রা

আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, গোয়েন্দা কাহিনিনির্ভর সিনেমা নির্মাণের উদ্দেশ্যে এরই মধ্যে পরিচালক সৃজিত মুখার্জি ‘কানাইচরণ’ সিরিজের সব গল্প পড়ে ফেলেছেন। তার মধ্য থেকে তিনি বেছে নিয়েছেন ‘কালাপানির দিশা’ গল্পটি। তবে সিনেমার নাম ‘কালাপানির দিশা’ রাখবেন কিনা, সে বিষয়টি নিশ্চিত করেননি। তবে মূল গোয়েন্দা চরিত্রে যে যিশু সেনগুপ্ত অভিনয় করছেন তা জানিয়ে দিয়েছেন পরিচালক নিজে। সেই সঙ্গে নিশ্চিত করেছেন ইধিকা পালের অভিনয়ের বিষয়টি। তবে অভিনেত্রীকে কোন চরিত্রে দেখা যাবে, সে প্রসঙ্গ মুখে কুলুপ এঁটে আছেন সৃজিত। তবে নেটিজেনদের দাবি, ইধিকাকে এবার পর্দায় দেখা যাবে ক্রিকেটারের ভূমিকায়।  সম্প্রতি সিনেমার মহড়ার কিছু ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে, ক্রিকেটের পোশাক পরে আছেন অভিনেত্রী; যা দেখে অনেকের অনুমান, ইধিকার চরিত্রের সঙ্গে জড়িয়ে থাকবে খেলাধুলা। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ইধিকা নিজেও একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘যাত্রা শুরু’ সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমার।’ যা দেখে অনেকের কাছে স্পষ্ট হয়েছে, ইধিকাকে নতুন সিনেমায় কোনো চরিত্রে দেখা যাবে।

সৃজিতের সঙ্গে ইধিকা পালের নতুন যাত্রা