ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

কক্সবাজার সৈকতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মৃত ইয়াছিন আরাফাত কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকার আলী হোসেনের ছেলে। সৈকতে দায়িত্বে থাকা সি-সেফ লাইফগার্ডের ইনচার্জ মো. ওসমান জানান, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে সৈকতে ফুটবল খেলতে আসে ইয়াছিন আরাফাত। ফুটবল খেলা শেষে একপর্যায়ে বন্ধুরা মিলে সমুদ্রে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান ইয়াছিন। বিষয়টি দেখতে পেয়ে দায়িত্বে থাকা লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াছিন আরাফাতকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে ইয়াছিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কক্সবাজার সৈকতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু