ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

ভোজিনিয়াকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের টানাটানি

রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে থাকা অভিজ্ঞ এই গোলরক্ষকের প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে দুই ক্লাবই। ফলে নতুন মৌসুমে ভোজিনিয়ার গন্তব্য হতে পারে ব্রাজিলের ফুটবল। ৪০ বছর বয়সী এই গোলকিপার দীর্ঘদিন ধরে কেপ ভার্দের নির্ভরযোগ্য গোলরক্ষক হিসেবে খেলেছেন। সম্প্রতি পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি চাভেসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখন তিনি ফ্রি এজেন্ট। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আভাই নাকি আতলেতিকো গোইয়ানিয়েন্সে নাকি অন্য কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে কেপ ভার্দের এই কিংবদন্তি গোলরক্ষককে।

ভোজিনিয়াকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের টানাটানি