ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি নোমান

চাঁদা দাবির অভিযোগে বহিষ্কার হওয়া ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে চাঁদা দাবির ফোনালাপ ভাইরাল হওয়ার পর ২০২৬ সালের ২৪ মার্চ রাতে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ফেনী জেলা শাখার অধীন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানের সাংগঠনিক পদ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না। দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি নোমান