ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

‘স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না’ ছাত্রদল নেতার অডিও ফাঁস

‘আপনি আমাকে এক দিন দিয়েছেন এক হাজার টাকা, আরেক দিন দিয়েছেন পাঁচশত টাকা। আজকা ভাই দুই-তিন হাজার টাকা দিয়েন। আপনি টাকাটা পাঠাইবেন নাকি বুঝলাম না। ৮ হাজার টাকাই তো, বুঝলাম না ভাই। অফিসের কিন্তু কিছুই বের করতে পারবেন না। আপনি টাইম দিয়াছেন পাঁচটা, সাড়ে পাঁচটা, সাড়ে পাঁচটার পর কয়ডা ফোন দিলাম, ফোন ধরেন নাই বা ব্যাকও করলেন না। আমারে বোঝান ফোন ধরেন নাই কেন? আপনার এত বড় ক্ষমতা, ফোন ধরেন দেহি। ফোন ধরেন না, আবার আরেকজনের নাম ভাঙ্গন মিয়া? এনে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না। আপনি তো পাপ্পু সরকারের নাম বেচেন মিয়া, আপনি সুমন লস্করে কইয়েন পাপ্পু সরকার না, তারেক রহমানের নাম কইলেও কাজ হইব না।’ এ কথাগুলো মোবাইল ফোনে বলছিলেন গাজীপুর মহানগর ৫১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার অমি। এ সংক্রান্ত কথোপকথনের অডিও ফাঁস হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। আজ মঙ্গলবার ফাঁস হওয়া অডিওতে রাতুল শিকদারকে আরও বলতে শোনা যায়, ‘বুঝেন নাই, এইডা আমার বাড়ির রোড, এনে প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইবো না, বুঝেন নাই। এইডা সবই আমার জানা আছে, ফাঁফরে কাম বাজে নাই, আমি ফাঁফরে ডরাই না। আপনি পাপ্পু সরকার, সুমন লস্কর আর কেডা কেডা আছে লইয়া বন এবং কন আমি আইতাছি। কন, আমি একলাই আইমু সমস্যা নাই। আপনি কল ধরেন মিয়া, আপনি কত বড় আমি দেখামু, বুঝেন নাই। আপনি আমার রোডে থাইক্কা পাপ্পু সরকারের কথা কন, ফাজলামি করেন মিয়া। আপনি কইয়েন বশিরের বাইস্তায় কইছে এই কথা। আপনি কয়েন, কার কাছে বিচার দিবেন। আপনি এলাকায় থাকেন আমার, আরেকজনের নাম ভাঙ্গন মিয়া। আপনিতো বড় লোকের নাম কইছেন, কননাকে কই আছেন, লোকেশন কন, আমি আইতাছি। আপনি কই আছেন কন, আপনার সাথে দেখা করি। আপনি কত বড় হয়ে গেছেন দেখি।’ ভাইরাল হওয়া অডিওর বিষয়ে বক্তব্য জানতে রাতুল শিকদার অমির ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে গাজীপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর বলেন, ‘ভাইরাল হওয়া অডিও কল রেকর্ডটি আমি শুনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাতুল শিকদার অমিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’

‘স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না’ ছাত্রদল নেতার অডিও ফাঁস