ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের

বুধবার (১৫ জুলাই) বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় জিম্বাবুয়ে। দুই ওপেনার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। চতুর্থ ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে সাজঘরে ফিরিয়ে ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। ৯ বলে ১৪ রান করেন মারুমানি। তিনে নেমে রানে-বলে ২০ রান করেছেন ডিয়ন মেয়ার্স। তবে এক পাশে রানের চাকা সচল রাখেন বেনেট। ৩০ বলে ৪৪ রান করেছেন তিনি। এরপর সিকান্দার রাজা, রায়ান বার্লরাও ছোট ছোট ইনিংসে দলের রানে অবদান রেখেছেন। শেষদিকে ১০ বলে ১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ব্রাড ইভান্স। এতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।  ১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১৫ বলে ১২ রান করে সাইফ হাসান ফিরলে ভাঙে ২৫ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম আক্রমণাত্মক শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ৮ বলে করেছেন ১৬ রান।  মিডল অর্ডারে পুরোপুরি ব্যর্থ পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। ব্যাট হাতে টাইগারদের হয়ে একাই লড়াই করেছেন ইয়াসির আলি রাব্বি। অনেক দিন পর একাদশে ফেরা এই ব্যাটার ৩৮ বলে করেছেন ৫৪ রান। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছনে শেখ মেহেদি। তবে ১৮ বলে ১৯ রানের বেশি করতে পারেননি তিনি। এতে ১৯ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। 

টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের