ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

সৃজিতের জন্য ক্রিকেট শিখছেন শাকিবের নায়িকা ইধিকা

বুধবার ভারতলক্ষ্মী স্টুডিওতে শুভ মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সিনেমাটির যাত্রা। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রস্তুতির কথা জানান ইধিকা। ভারতীয় গণমাধ্যম সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার প্রিয় ক্রিকেটার ধোনি। আর আমি কী কী শিখেছি, সেটা দর্শক পর্দাতেই দেখতে পাবেন।’ তবে চরিত্রের প্রস্তুতি নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি। বরং স্বীকার করেছেন, সিনেমাটি নিয়ে ভীষণ চাপের মধ্যে রয়েছেন। ইধিকার ভাষায়, ‘আমি খুবই নার্ভাস। আসলে এই সিনেমাটা নিয়ে একটা আলাদা চাপ কাজ করছে। সৃজিতদা আমার কোচ।’ এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো সৃজিত মুখার্জির পরিচালনায় কাজ করছেন ইধিকা। শুধু তাই নয়, সাসপেন্স-থ্রিলার ঘরানার কোনো সিনেমাতেও এটিই তার প্রথম অভিনয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি থ্রিলার খুব পছন্দ করি। তার মধ্যে আবার এটি একটি পিরিয়ডিক্যাল সিনেমা। এমন একটি সিনেমায় কাজের সুযোগ, তার ওপর পরিচালক সৃজিত—সব মিলিয়ে এটি আমার জন্য সত্যিই বিশেষ অভিজ্ঞতা।’ রাজর্ষি দাশভৌমিকের জনপ্রিয় সৃষ্টি অবলম্বনে নির্মিত ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ সিনেমায় ইধিকা পালের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায় এবং অনুজয় চট্টোপাধ্যায়।

সৃজিতের জন্য ক্রিকেট শিখছেন শাকিবের নায়িকা ইধিকা