ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা যুবকের

 স্থানীয়রা জানান, আরমানের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানায় মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকায় বেশ পরিচিত। গোসল শেষে আরমান জানান, তিনি অতীতের সব ভুল থেকে শিক্ষা নিয়েছেন। ভবিষ্যতে আর কখনো মাদক ব্যাবসার সঙ্গে জড়াবেন না। তিনি সৎভাবে জীবিকা নির্বাহ করে সমাজের মূলধারায় ফিরে আসতে চান।  তার এই সিদ্ধান্তকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক জানান, পুলিশের সচেতনমূলক সভা এবং অাইনের কঠোরতার কারণে আরমান হয়ত এমন সিদ্ধান্ত নিয়েছেন।  

দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা যুবকের