ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

‎দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস

‎দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ইলিয়াস আহমেদ। তিনি নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ পদের দায়িত্বে ছিলেন। ‎আজ মঙ্গলবার তাঁকে প্রেষণে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদের দায়িত্ব দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ‎৩ জুন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তৌহিদুল ইসলামকে প্রেষণ প্রত্যাহার করে রাজশাহী সরকারি কলেজে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ‎এদিকে ৮ জুন ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা শিক্ষা বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান পদে রদবদল এনেছিল শিক্ষা মন্ত্রণালয়।

‎দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস