ঢাকা    সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয়: আনচেলত্তি

এবারের বিশ্বকাপে তিন ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকা হালান্ড এবার মুখোমুখি হবেন পরিচিত প্রতিপক্ষ গ্যাব্রিয়েল মাগালহায়েসের। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার এবং আর্সেনালের এই সেন্টার-ব্যাক নিউ জার্সিতে আবারও তাদের প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বীতা নতুন করে শুরু করবেন। বাজি থাকবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার টিকিট। ব্রাজিলের আরেক সেন্টার-ব্যাক ও অধিনায়ক মারকুইনহোসও চ্যাম্পিয়ন্স লিগে একাধিকবার হালান্ডের মুখোমুখি হয়েছেন। আনচেলত্তি বলেন, 'হালান্ড কীভাবে খেলে, সেটা সবাই জানে। আমার ডিফেন্ডারদের তাকে কীভাবে মোকাবিলা করতে হবে, তা আলাদা করে বোঝানোর কিছু নেই। তারা আগেও বহুবার তার বিপক্ষে খেলেছে।' তিনি আরও বলেন, 'আমার মনে হয় না হালান্ডকে থামানোর বিশেষ কোনো পরিকল্পনা বলে কিছু আছে। আমার খেলোয়াড়দের কীভাবে রক্ষণ সামলাতে হবে, সেটা বলে দেওয়ার দরকার নেই।'

হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয়: আনচেলত্তি