মেথিকান্দা রেলস্টেশনে বাক্প্রতিবন্ধী ববি হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬
র্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার বিকেলে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ঘটনার তদন্ত, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় এবং অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরবেন র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
এর আগে নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।