ঢাকা    শনিবার, ২৭ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

অবশেষে খোঁজ পাওয়া গেল নিখোঁজ জবি শিক্ষার্থীর

নিখোঁজ শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, ‘আমি কেরানীগঞ্জ থেকে এখানে আসছি। আমার মাথা এখন কাজ করছে না। কি হয়েছে, আমি জানাতে পারছি না।’ নিখোঁজের বাবা আবুল কালাম বলেন, ‘আমাকে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে জানানো হয়—আমি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আছি। তখন আমি বলি, আমি ভার্সিটিতে আছি। জবাবে তিনি বলেন—আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভার্সিটির দিকে আসতেছি। ঘটনাটি হাজারীবাগ এলাকায় ঘটেছিল। সবাই বিভিন্নভাবে তাঁকে খুঁজে বের করার চেষ্টা করেছে। দায়িত্বে থাকা এসআইও যথেষ্ট চেষ্টা করেছেন। তিনি সারা দিন বিষয়টি নিয়ে কাজ করেছেন এবং আমাদের কোনো ধরনের হয়রানি করেননি।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, ‘শিক্ষার্থী সিরাজ কয়েক দিন নিখোঁজ থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগে ছিল। বিষয়টি জানার পরপরই প্রশাসন, শিক্ষার্থী প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠন ও সাংবাদিকদের নিয়ে জরুরি বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা চাওয়া হয় এবং প্রক্টরের নেতৃত্বে একটি টিম ধানমন্ডি থানায় কাজ করে।’ তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সিরাজকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাওয়া গেছে। এ জন্য তিনি পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।’

অবশেষে খোঁজ পাওয়া গেল নিখোঁজ জবি শিক্ষার্থীর