ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

দীর্ঘ লাফে দেশসেরা ফরিদপুরের রাহিম

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ দীর্ঘ লাফে দেশসেরা হয়েছেন ফরিদপুরের এম.এ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাহিম শেখ। আজ সোমবার ঢাকা মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। পাঁচ ভাইবোনের মধ্যে রাহিম সবার ছোট। রাহিমের পছন্দ খেলাধুলা করা। সে বড় হয়ে একজন ভালো ফুটবল-খেলোয়াড় হতে চায়। রাহিমের সরকারের কাছে চাওয়া, কোনো প্রশিক্ষণ একাডেমিতে যেন তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। রাহিমের বাবা সামাদ শেখ একজন কৃষক এবং মা কৈতরী বেগম একজন গৃহিণী। সামাদ শেখ বলেন, আমরা কৃষক পরিবার, পাঁচটি সন্তানের লেখাপড়ার খরচ চালাতেই হিমশিম খাই। খেলাধুলার সামগ্রী কিনে দেওয়ার জন্য বায়না ধরলেও আমরা পারি না। স্কুলের শিক্ষকরা বলছেন—রাহিম নাকি খেলাধুলায় অনেক ভালো করবে।  এম.এ আজিজ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হারুনার রশিদ বলেন, রাহিম অনেক মেধাবী ছাত্র এবং খেলাধুলাতেও ভালো। বিদ্যালয়ের মাঠে সে নিয়মিত খেলে। সঠিক পৃষ্ঠপোষকতা এবং ভালো প্রশিক্ষণ পেলে রাহিম দেশের সম্পদ হবে। 

দীর্ঘ লাফে দেশসেরা ফরিদপুরের রাহিম