ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

শেষ ষোলোর মঞ্চ প্রস্তুত, শুরু হচ্ছে বিশ্বকাপের আসল লড়াই

আজ শনিবার শেষ ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে টিকিট নিশ্চিত করেছে কলম্বিয়া। একই দিনে জয় পেয়েছে আর্জেন্টিনা ও মিসরও। সব মিলিয়ে নির্ধারিত হয়েছে নকআউট পর্বের আটটি জমজমাট লড়াই। এবার শুরু বিশ্বকাপের সেই অধ্যায়, যেখানে একটি ভুলই শেষ করে দিতে পারে চার বছরের স্বপ্ন। ৪ জুলাই হিউস্টনে কানাডা ও মরক্কোর ম্যাচ দিয়ে পর্দা উঠবে শেষ ষোলোর। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। এরপর ৫ জুলাই রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে প্যারাগুয়ে ও ফ্রান্স। ৬ জুলাই রয়েছে দ’টি আকর্ষণীয় লড়াই। নিউইয়র্কে বাংলাদেশ সময় রাত ২টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। একই দিন সকাল ৬টায় স্বাগতিক মেক্সিকোর সামনে কঠিন পরীক্ষা- মেক্সিকো সিটিতে তাদের প্রতিপক্ষ ইউরোপের শক্তিশালী দল ইংল্যান্ড। তবে ৭ জুলাই ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরো দু’টি হাইভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১টায় ডালাসে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও স্পেন। এরপর সকাল ৬টায় সিয়াটলে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। একই দিনে বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টায় মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় ওঠা লিওনেল মেসিদের সামনে আরেক আফ্রিকান দেশ মিসর। শেষ ষোলোর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। এই ম্যাচটাও হতে পারে নকআউট পর্বের অন্যতম আকর্ষণ। শেষ ষোলোর এই আটটি ম্যাচ থেকেই নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আট দল। তাই এখন থেকে প্রতিটি ম্যাচই যেন একেকটি ফাইনাল। প্রতিটি ম্যাচই ডু অর ডাই। শেষ ষোলোর সূচি (বাংলাদেশ সময়) কানাডা-মরক্কো (৪ জুলাই) রাত ১১:০০, হিউস্টন প্যারাগুয়ে-ফ্রান্স (৫ জুলাই) রাত ৩:০০, ফিলাডেলফিয়া ব্রাজিল-নরওয়ে (৬ জুলাই) রাত ২:০০, নিউইয়র্ক মেক্সিকো-ইংল্যান্ড (৬ জুলাই) সকাল ৬:০০, মেক্সিকো সিটি পর্তুগাল-স্পেন (৭ জুলাই) রাত ১:০০, ডালাস যুক্তরাষ্ট্র-বেলজিয়াম (৭ জুলাই) সকাল ৬:০০, সিয়াটল আর্জেন্টিনা-মিসর (৭ জুলাই) রাত ১০:০০, আটলান্টা সুইজারল্যান্ড-কলম্বিয়া (৮ জুলাই) রাত ২:০০, ভ্যাঙ্কুভার

শেষ ষোলোর মঞ্চ প্রস্তুত, শুরু হচ্ছে বিশ্বকাপের আসল লড়াই