ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

জিম্বাবুয়েতে ভয়াবহ ফেরিডুবি, নিহত বেড়ে ৪৪

জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি সরকারি ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। বুধবার (১২ আগস্ট) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এখনও নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ৯০ জন ধারণক্ষমতার ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন ক্রু ও কয়েকজন শিশু ছিলেন। বৈরি আবহাওয়ার মধ্যে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ফেরিটি ডুবে যায়। এ ঘটনায় অন্তত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর ডুবুরি, নৌযান ও হেলিকপ্টারের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জাম্বিয়া সীমান্তসংলগ্ন কারিবা হ্রদ বিশ্বের বৃহত্তম কৃত্রিম হ্রদগুলোর একটি। এই দুর্ঘটনাকে হ্রদটির সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ নৌ-দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জিম্বাবুয়েতে ভয়াবহ ফেরিডুবি, নিহত বেড়ে ৪৪