ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস

খেলাফত মজলিশ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মজলিসে শূরা অধিবেশনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, ১১ দলীয় ঐক্য ছিল মূলত নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এ ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে যায়। তবুও নির্বাচন শেষ হওয়ার পর ১১ দলীয় কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নেয়। এখন থেকে ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। দলটি আরও জানায়, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের জন্য প্রয়োজন হলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়াস-প্রচেষ্টা অব্যাহত থাকবে। সংসদে খেলাফত মজলিসের এমপি বিরোধী দলীয় ভূমিকা পালন অব্যাহত রাখবেন। এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় যেন দল ও নেতাদের নাম ব্যবহার করা না হয়। ইতিমধ্যে খেলাফত আন্দোলন আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ১১ দলীয় ঐক্যজোট ত্যাগ করেছে। এবার খেলাফত মজলিসও একই পথে হাঁটল। তবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এখনো জোটে রয়েছে।

জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস