ঢাকা    শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

প্রধানমন্ত্রী তারেক রহমান এর কর্মসূচিতে গাছের চারা, সার ও বীজ বিতরণ অনুষ্ঠান

শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন। তিনি কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মো: আইয়ুব মোল্লা। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গা উপজেলায় ২৫ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আওতায় দুই হাজার ২১০টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি এক হাজার ১১০ জন কৃষকের মাঝে উচ্চফলনশীল আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছেন। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

 প্রধানমন্ত্রী তারেক রহমান এর কর্মসূচিতে গাছের চারা, সার ও বীজ বিতরণ অনুষ্ঠান