ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

৬৮ বছর পর বিশ্বকাপে অনন্য কীর্তি গড়ল স্পেন

ম্যাচটিতে স্পেনের শুরুর একাদশে জায়গা পান দুই তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পাউ কুবারসি। দুজনেরই বয়স ১৯ বছরের কম। বিশ্বকাপের মতো বড় আসরের নকআউট পর্বে একসঙ্গে দুই কিশোর ফুটবলারকে প্রথম একাদশে খেলানোর সিদ্ধান্তই স্পেনকে জায়গা করে দিয়েছে ইতিহাসের পাতায়। ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্যমতে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল কিংবা তার পরবর্তী নকআউট পর্বে শুরুর একাদশে একসঙ্গে দুই কিশোরকে খেলানোর ঘটনা গত ৬৮ বছরের মধ্যে প্রথম। এর আগে সর্বশেষ এমন দৃশ্য দেখা গিয়েছিল ১৯৫৮ সালের বিশ্বকাপে। ওয়েলসের বিপক্ষে ব্রাজিলের সেই ম্যাচে একাদশে ছিলেন দুই কিশোর পেলে ও জোসে আলতাফিনি। পরবর্তীতে সেই আসর থেকেই শুরু হয়েছিল পেলের কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা।  আরও পড়ুনআরও পড়ুনবেলজিয়ামের স্বপ্ন ভেঙে ১৬ বছর পর শেষ চারে স্পেন প্রায় সাত দশক পর ইয়ামাল ও কুবারসিকে একসঙ্গে মাঠে নামিয়ে সেই বিরল ঘটনার পুনরাবৃত্তি করেছে স্পেন। তরুণদের ওপর আস্থা রেখে নেওয়া এই সিদ্ধান্ত শুধু একটি রেকর্ডই গড়েনি, বরং দলটির দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আত্মবিশ্বাসেরও প্রমাণ দিয়েছে।

৬৮ বছর পর বিশ্বকাপে অনন্য কীর্তি গড়ল স্পেন