ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

এইচএসসির প্রশ্ন কঠিন হওয়ায় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে পরীক্ষা কেন্দ্রে হামলা

চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু, এইচএসসি পরীক্ষা শেষে আইসিটি পরীক্ষায় অংশ নেওয়া ৮৮৪ জন পরীক্ষার্থী বের হয়ে যায়। বেলা ১টা ১৫ মিনিটের সময় পরীক্ষায় অংশ নেওয়া প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী প্রধান গেটে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া..স্লোগান’ দিয়ে কলেজে ডিম ছুড়তে থাকে। পরে পশ্চিম পাশের দুইটি গেট ভেঙে কলেজের মধ্যে ঢুকে অধ্যক্ষ কক্ষের জানালার গ্লাস ভাঙচুর করে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা করেন বলে জানান তিনি। পরে পরীক্ষার্থীদের উত্তরপত্র ইউএনও’র সহযোগিতায় পোস্ট অফিসে পৌঁছে দেওয়া হয়। চরফ্যাশন থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, প্রশ্ন কঠিন হয়েছে ও শিক্ষকদের সহযোগিতা না পেয়ে পরীক্ষা শেষে জড়ো হয়ে পরীক্ষার্থীরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

এইচএসসির প্রশ্ন কঠিন হওয়ায় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে পরীক্ষা কেন্দ্রে হামলা