ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

মানিকছড়িতে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন, সভাপতি হাবিব ও সাধারণ সম্পাদক মীর হোসেন

সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিবকে সভাপতি, সদস্যসচিব মো. মীর হোসেনকে সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নুরুজ্জামান মাস্টারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোশাররফ হোসেন ১০১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া নতুন কমিটির উদ্দেশে বলেন, ‘সরকারি উন্নয়নে সব বরাদ্দ যথাস্থানে পৌঁছাতে হবে। অসহায়, হতদরিদ্র মানুষকে হয়রানি বা দুর্ভোগ হয় এমন কাজ করা যাবে না। সামাজিক বিচারের নামে ভুক্তভোগী কাউকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা যাবে না।’ এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথি, সাধারণ সম্পাদক এমএন আফছার, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এম এ করিম, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এনামুল হক এনাম প্রমুখ।

মানিকছড়িতে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন, সভাপতি হাবিব ও সাধারণ সম্পাদক মীর হোসেন