ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

হামহাম জলপ্রপাতে আটকা ১০ শিক্ষার্থী, ৯৯৯–এ কল পেয়ে উদ্ধার

পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ১০ জন পর্যটক হামহাম জলপ্রপাত ভ্রমণে আসেন। জলপ্রপাতে যাওয়ার পথে তাঁদের একজন পিছলে পড়ে হাতে আঘাত পান। দুর্গম পাহাড়ি পথ এবং আহত সহযাত্রীকে নিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তাঁরা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চান। পরে কমলগঞ্জ থানা-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় লোকজনের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। বিকেল ৫টায় পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, উদ্ধার করে আহত এক পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি পর্যটকেরা সুস্থ আছেন।

হামহাম জলপ্রপাতে আটকা ১০ শিক্ষার্থী, ৯৯৯–এ কল পেয়ে উদ্ধার