ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

টানা বর্ষণে কাপ্তাইয়ে পাহাড়ধস, চন্দ্রঘোনা সড়কে যান চলাচল বন্ধ

বুধবার রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতিপাড়া এলাকায় টানা বৃষ্টির কারণে পাহাড়ের একাংশ ধসে সড়কের ওপর পড়ে। এতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।  বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য পাইসুইখই মারমা বলেন, অতিবৃষ্টির কারণে রাতের যেকোনো সময় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সকালে স্থানীয়রা সড়কের ওপর ধসে পড়া মাটি দেখতে পেয়ে প্রশাসনকে বিষয়টি জানান। সড়কটি সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে। বাঙ্গালহালিয়া সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক লিটন দাস বলেন, পাহাড়ধসের কারণে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে ছোট ও হালকা কিছু যানবাহন বিকল্প ডংনালা সড়ক ব্যবহার করে চলাচল করছে। এর আগে কয়েক দিনের টানা ভারী বর্ষণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কসহ জেলার বিভিন্ন এলাকায়ও পাহাড়ধসের ঘটনা ঘটে।  পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় সড়ক থেকে ধসে পড়া মাটি ও গাছ অপসারণের পর যান চলাচল স্বাভাবিক করা হয়।

টানা বর্ষণে কাপ্তাইয়ে পাহাড়ধস, চন্দ্রঘোনা সড়কে যান চলাচল বন্ধ