ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
The Campus Times online

রাবিতে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের নেতৃত্বে ইমরান-হাসানাত

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত এক শিল্পী সমাবেশে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন নেতৃত্ব ঘোষণা করেন বিকল্পের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, প্রথম আনুষ্ঠানিক পরিচালক ইয়াহিয়া সেলিম এবং সদ্য বিদায়ী পরিচালক শামসুল আলম। নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেঞ্জ টিভির পরিচালক আমিরুল মোমেনিন মানিক এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল্লাহিল কাফি। এক অভিনন্দন বার্তায় তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নতুন এই নেতৃত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুস্থ, সুন্দর ও প্রগতিশীল সংস্কৃতির বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে।’

রাবিতে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের নেতৃত্বে ইমরান-হাসানাত