রেললাইনে পানি ওঠায় চবির শাটল ট্রেন চলাচল বন্ধ
আজ বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন। এর আগে টানা বৃষ্টির কারণে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ট্রেন চলাচলের বিষয়ে কামরুল হোসেন বলেন, টানা বৃষ্টিপাতে রেললাইনে অতিরিক্ত জলাবদ্ধতা এবং লাইনের ওপর কয়েক জায়গায় গাছ পড়েছে। বেলা ২টায় শাটল আটকা পড়েছিল। লাইনের ওপরে পানি ওঠায় শাটল চলাচল বিকেল থেকে বন্ধ রয়েছে। বৃষ্টি না থামাতে পানি নামছে কম, এ জন্য কখন চালু হবে তা ঠিক বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই নিয়মিত শিডিউলে শাটল চলাচল করবে।