ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে বর্ধমান শহরের একটি হাউজিং কমপ্লেক্সের ভাড়াবাসা থেকে হামিদ মণ্ডল নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে তিনি গত দুই থেকে তিন মাস ধরে ওই ফ্ল্যাটে আত্মগোপন করে ছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। হামিদের মোবাইল ফোন এবং অন্যান্য নথিপত্র থেকে উদ্ধার হওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর নজরদারি চালাচ্ছিলেন এবং তার ওপর কোনো হামলার পরিকল্পনা করা হচ্ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।  তদন্তকারীদের ধারণা, ধৃত হামিদ পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের সঙ্গে যুক্ত এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত সাজ্জাদ ভাটের ঘনিষ্ঠ সহযোগী।  উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা চালিয়েছিল এক জইশ আত্মঘাতী জঙ্গি, যাতে ৪০ জন জওয়ান নিহত হয়েছিলেন। শুক্রবার (৩১ জুলাই) ধৃত হামিদকে বর্ধমান আদালতে তোলা হয়। এদিকে স্থানীয় প্রতিবেশীদের দাবি, ওই ব্যক্তি গত দেড় বছর ধরে সপরিবারে ওই ভাড়াবাসায় বসবাস করছিলেন। 

শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য