ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

ঢাকায় অনুপমের কনসার্ট স্থগিত, জানা গেল যে কারণ

বিষয়টি নিশ্চিত করেছে কনসার্টের আয়োজক ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।  আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় সব ধরনের অনুমতি পাওয়া গেলেও বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপাতত কনসার্টটি স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আয়োজকদের ভাষ্য, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। যদি নতুন তারিখ নির্ধারণ করা না যায়, তাহলে টিকিটধারীদের জন্য অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এছাড়া কেউ চাইলে টিকিটের মূল্য ফেরত নেওয়ার সুযোগও পাবেন। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের এ কনসার্টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সংগীতদল বেঙ্গল সিম্ফনি-এরও পারফর্ম করার কথা ছিল।

ঢাকায় অনুপমের কনসার্ট স্থগিত, জানা গেল যে কারণ