ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

সাগরে লঘুচাপ থাকায় পায়রাসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত জারি

রাঙ্গাবালী ও পায়রা বন্দর এলাকায় বিরাজ করছে মেঘাচ্ছন্ন আবহাওয়া। শনিবার (২৫ জানুয়ারি) সকালে কোথাও কোথাও হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এদিকে চলতি মাসে সবশেষ এই লঘুচাপসহ মোট তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় আবারো সাগর উত্তাল হওয়ার শঙ্কায় চিন্তিত সমুদ্রগামী জেলেরা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।

সাগরে লঘুচাপ থাকায় পায়রাসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত জারি