ঢাকা    রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করলে এর উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে দেশের স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করা হবে, যাতে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় শহর বা জেলা থেকে রোগীদের ঢাকায় ছুটে আসতে না হয়। গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। মন্ত্রী আরও বলেন, সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রী নীতিগত দিকনির্দেশনা দেবেন, আর তা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, গত দুই মাস ধরে সরকার ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। জেলা প্রশাসক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিটি করপোরেশনের প্রশাসকদের সমন্বয়ে প্রতিটি জেলায় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান, মশার লার্ভা ধ্বংস এবং উড়ন্ত মশা নিধনে নিয়মিত কার্যক্রম চালানো হচ্ছে। মন্ত্রী জানান, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রোগী ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত স্যালাইন মজুত, ভ্রাম্যমাণ হাসপাতাল প্রস্তুত এবং চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে অন্তত চারটি পুরোনো বিভাগীয় শহরে নিউরোসায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভূমিকা গুরুত্বপূর্ণ। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খান খসরুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী