ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উদযাপিত হয়েছে।আজ বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কনভেনশন ভবনে সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান খান এবং এতে সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নিলয় এবং শহীদ জাহিদুল ইসলামের বাবা। তাঁরা গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

The Campus Times online

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x