ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

নিরাপত্তা চেয়ে প্রক্টরের কাছে ইবি ছাত্রশক্তি আহ্বায়কের লিখিত অভিযোগ

​সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি, উসকানিমূলক বক্তব্য, মানহানিকর প্রচারণাসহ ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান।

​শনিবার (৮ আগস্ট) প্রক্টর কার্যালয়ে এই লিখিত অভিযোগ জমা দেন তিনি। অভিযোগে ইবি শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সহ-সভাপতি মাসুদ রানার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার হুমকি ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

​শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান অভিযোগপত্রে বলেন, গত ৫ আগস্ট ২০২৬ তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য আমি বক্তব্য রাখি। পরবর্তীতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে সেই বক্তব্যের ভিডিও প্রকাশিত হয়। ভিডিও প্রকাশের পর থেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা মাসুদ রানা তার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং বিভিন্ন কমেন্টবক্সে আমার বিরুদ্ধে ধারাবাহিক উসকানিমূলক, ভয়ভীতি প্রদর্শন ও মানহানিকর বক্তব্য প্রচার শুরু করেন।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত মাসুদ রানা তার ফেসবুক পোস্টে আমাকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে উল্লেখসহ বিভিন্ন অকথ্য ভাষায় আক্রমণ করেন এবং সরাসরি শারীরিক ক্ষতির হুমকি দেয়। এমনকি ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)-এর ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও'র কমেন্টবক্সেও আমাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে।

অভিযোগপত্রের শেষাংশে তিনি বলেন, ​ ক্যাম্পাসের একজন শিক্ষার্থী ও একটি ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করছি। আমি পুরো বিষয়টি দ্রুত তদন্তপূর্বক, অভিযুক্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, অভিযোগপত্র পেয়েছি। প্রশাসনের অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

The Campus Times online

রোববার, ০৯ আগস্ট ২০২৬

নিরাপত্তা চেয়ে প্রক্টরের কাছে ইবি ছাত্রশক্তি আহ্বায়কের লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x