ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

সোমবার (১০ আগস্ট) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে আনসার-ভিডিপি মহাপরিচালক নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় দেশের নিরাপত্তা, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় দুই বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বিশেষ করে উপকূলীয় এলাকার নিরাপত্তা ও সুরক্ষা, তথ্য আদান-প্রদান, কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। জাতীয় স্বার্থে দুই বাহিনীর মধ্যে সমন্বয় আরও বাড়ানোর প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

সাক্ষাতে দেশের স্থিতিশীলতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

সাক্ষাৎ শেষে সৌহার্দ্যের প্রতীক হিসেবে ফুল ও স্মারক উপহার বিনিময় করা হয়। দুই বাহিনীর মধ্যে এ ধরনের যোগাযোগ ভবিষ্যতে যৌথ কার্যক্রম ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : নৌবাহিনী আনসার

The Campus Times online

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সোমবার (১০ আগস্ট) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে আনসার-ভিডিপি মহাপরিচালক নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় দেশের নিরাপত্তা, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় দুই বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বিশেষ করে উপকূলীয় এলাকার নিরাপত্তা ও সুরক্ষা, তথ্য আদান-প্রদান, কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। জাতীয় স্বার্থে দুই বাহিনীর মধ্যে সমন্বয় আরও বাড়ানোর প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

সাক্ষাতে দেশের স্থিতিশীলতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

সাক্ষাৎ শেষে সৌহার্দ্যের প্রতীক হিসেবে ফুল ও স্মারক উপহার বিনিময় করা হয়। দুই বাহিনীর মধ্যে এ ধরনের যোগাযোগ ভবিষ্যতে যৌথ কার্যক্রম ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x