ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির শেষকৃত্যে পরিবারের ব্যক্তিগত মুহূর্তের ছবি ধারণে ড্রোন ব্যবহারের অভিযোগ উঠেছে কয়েকটি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ মেসির আইনি দল সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

মেসির বাবার শেষকৃত্যে ড্রোন অনুপ্রবেশ, আইনি পদক্ষেপের প্রস্তুতি

ছবি : সংগৃহীত

রোববার (৯ আগস্ট)  দুপুরে আর্জেন্টিনার রোজারিওর এল প্রাদো কবরস্থানে পারিবারিকভাবে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান তিনি।

বাবার শেষ বিদায়ে অংশ নিতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে রোজারিও যান মেসি। সেখানে উপস্থিত ছিলেন তার মা সেলিয়া কুচ্চিত্তিনি, ভাইবোনসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।

হোর্হে মেসির শেষকৃত্য একান্ত ব্যক্তিগত রাখার উদ্যোগ নেয় পরিবার। এ জন্য শনিবার দুপুর থেকেই এল প্রাদো কবরস্থানে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। শুধু অনুমোদিত যানবাহনকে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যেও কবরস্থানের ওপর দিয়ে ড্রোন উড়তে দেখা যায়।

রোজারিওর স্থানীয় সংবাদমাধ্যম লা কাপিতালসহ কয়েকটি আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুয়েনস আইরেসভিত্তিক কয়েকটি টেলিভিশন চ্যানেল ড্রোন ব্যবহার করে শোকাহত পরিবারের ছবি ধারণের চেষ্টা করে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। ব্যক্তিগত শোকের মুহূর্তে এভাবে ছবি ধারণের চেষ্টা সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী বলেও মন্তব্য করেন অনেকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে সান্তা ফে পুলিশ কবরস্থান এলাকায় জরুরি ভিত্তিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করে। রোববার শেষকৃত্য শেষ হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল ছিল।

ঘটনার পর মেসির আইনি দল বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। পরিবারের ব্যক্তিগত শোকের মুহূর্তে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এর আগে পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, হোর্হে মেসির শেষকৃত্যে কোনো প্রকাশ্য শোকসভা রাখা হবে না। পরিবারের ইচ্ছা ছিল, বাবার শেষ বিদায়টি সম্পূর্ণ ব্যক্তিগতভাবেই সম্পন্ন করা।

তবে কবরস্থানের বাইরে মেসির প্রতি সমর্থন জানাতে জড়ো হন অসংখ্য ভক্ত। তাঁদের একজন ১৫ বছর বয়সী লুকাস ব্লাঙ্কো প্রায় ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে আসেন। অনেকের হাতে ছিল ‘মেসি শক্ত থাকুন’ লেখা পোস্টার। পরিবারের কঠিন সময়ে ভক্তদের এই উপস্থিতি মেসির প্রতি আর্জেন্টাইনদের ভালোবাসা ও সমবেদনারই প্রকাশ হয়ে ওঠে।

বিষয় : লিওনেল মেসি

The Campus Times online

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেসির বাবার শেষকৃত্যে ড্রোন অনুপ্রবেশ, আইনি পদক্ষেপের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x