ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

১৭ বছর পর পড়াশোনায় ফিরে ছেলের সঙ্গে মা পেলেন জিপিএ-৫

বিয়ের পর দীর্ঘ ১৭ বছর পড়াশোনা বন্ধ থাকার পর ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন সাদিয়া বেগম। অন্যদিকে তার ছেলে তানভীর আহমেদ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। রাজশাহী নগরের রাজপাড়া এলাকার এই মা-ছেলের সাফল্য এখন এলাকাজুড়ে ব্যাপক প্রশংসিত ও আনন্দের কারণ হয়ে উঠেছে।

প্রায় ১৯ বছর আগে বিয়ের পর সংসারের ব্যস্ততা ও সন্তানদের লালন-পালনে সাদিয়া বেগমের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। তবে মনের ভেতর পড়াশোনার আগ্রহ ঠিকই বেঁচে ছিল। দুই বছর আগে পরিবারের সম্মতিতে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষার সিদ্ধান্ত নেন তিনি। নগরের রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন সাদিয়া। সংসারের কাজ ও দুই সন্তানের দেখভালের পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার এই লড়াইয়ে তিনি সফল হয়েছেন।

নিজের সাফল্যের পাশাপাশি ছেলের গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার আনন্দ দ্বিগুণ করে দিয়েছে বলে জানান সাদিয়া বেগম। অন্যদিকে মায়ের সঙ্গে একই বছর পরীক্ষা দেওয়া এবং দুজনেরই কাঙ্ক্ষিত ফলাফল অর্জনকে জীবনের এক বিশেষ ও স্মরণীয় অভিজ্ঞতা বলে উল্লেখ করেছে তানভীর। পড়াশোনার দিনগুলোতে মা সবসময় পাশে থেকে তাকে উৎসাহ জুগিয়েছেন বলে জানায় সে।

বিষয় : সারাদেশ এসএসসি

The Campus Times online

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

১৭ বছর পর পড়াশোনায় ফিরে ছেলের সঙ্গে মা পেলেন জিপিএ-৫

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x