ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

ধর্ষণ মামলায় গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার

অভিষেক পোরেল। ছবি: সংগৃহীত

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ক্রিকেটার অভিষেক পোরেল। এক মেডিকেল শিক্ষার্থীর করা অভিযোগের ভিত্তিতে মামলাটি হয়েছে। দিল্লি ক্যাপিটালসের এই ক্রিকেটারকে দমদম থানার অধীন এমামি সিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ—এমনটাই জানিয়েছে এনডিটিভি।

হুগলি রুরাল পুলিশের এসপি কুনওয়ার ভূষণ সিং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে জুনে ওই নারী পুলিশের কাছে অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন পোরেল। একই সঙ্গে তাঁকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তিনি।

অভিযোগকারীর দাবি, গত তিন বছর ধরে পোরেলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তবে গত বছর তাঁদের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ার পর এই ক্রিকেটার তাঁর কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। ওই নারী আরও অভিযোগ করেন, তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান পোরেল।

পোরেলের বিরুদ্ধে করা এফআইআরে শারীরিক নির্যাতন ও বেআইনিভাবে আটকে রাখারও অভিযোগ রয়েছে। সেখানে বলা হয়েছে, ‘অভিষেক পোড়েল অভিযোগকারীকে বেআইনিভাবে আটকে রাখেন। তিনি তাকে খাবার দেননি এবং ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করে রাখেন। এর ফলে... অভিযোগকারী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং ঠিকমতো হাঁটতে পারছিলেন না। তার একটি ফ্লাইট থাকা সত্ত্বেও... আঘাতের কারণে তাকে তাৎক্ষণিক চিকিৎসা নিতে বাধ্য হতে হয়।’

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্ট পোরেলকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পুলিশের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি।’

পোরেল অবশ্য এর আগে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছিলেন।

২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন পোরেল। গত মৌসুমে দলের হয়ে চার ইনিংসে ১০৮ রান করেন তিনি। ২০২১-২২ মৌসুমে বেঙ্গলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এখন পর্যন্ত ৩২টি প্রথম শ্রেণির ও ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার।

বিষয় : খেলা ক্রিকেট আইপিএল ভারতীয় ক্রিকেট

The Campus Times online

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ধর্ষণ মামলায় গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x