ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

শিক্ষার্থীরা বিনা মূল্যে ‘জুলাই জাদুঘর’ পরিদর্শন করতে পারবে: তথ্য উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ঢুকতে দর্শনার্থীদের লাইন। ছবি: মেহেদী হাসান

স্কুল শিক্ষার্থীদের ইতিহাস ও গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে পরিচিত করতে মাসে একদিন সরকারি ব্যবস্থাপনায় ‘জুলাই স্মৃতি জাদুঘর’ পরিদর্শনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষার্থীদের জন্য ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শনের সুযোগ দেওয়ার বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, জুলাই জাদুঘর উদ্বোধনের পর সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। শুরুতে ব্যবস্থাপনায় কিছুটা চাপ থাকলেও এখন তা শৃঙ্খলার মধ্যে এসেছে।

তিনি বলেন, নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী মাসে এক দিন বিশেষ করে উচ্চ শ্রেণির স্কুল শিক্ষার্থীদের জুলাই জাদুঘরে নিয়ে যাওয়া হবে। পর্যায়ক্রমে এই উদ্যোগের আওতায় জাতীয় জাদুঘরসহ ঢাকার বাইরের বিভিন্ন আঞ্চলিক জাদুঘরেও শিক্ষার্থীদের পরিদর্শনের ব্যবস্থা করা হবে।

‘পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব ইতিহাসের সঙ্গে পরিচিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,’ যোগ করেন ডা. জাহেদ উর রহমান।

ব্রিফিংয়ে দেশের নিরবচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা-২০২৬’-এর খসড়া উদ্যোগের কথা উল্লেখ করা হয়।

প্রস্তাবিত এই নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার হচ্ছে দাবি করে তথ্য উপদেষ্টা স্পষ্ট বলেন, এই নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। জনগণের স্বার্থ, স্বচ্ছতা, জবাবদিহি ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা নিশ্চিত করেই অংশীজনদের মতামতের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হবে।

রেল যোগাযোগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, নিরাপদ ও আধুনিক রেলসেবা দিতে ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে। একই সঙ্গে সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন মূল্যায়নের কাজ চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে গঠিত কমিটি বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি পর্যালোচনা করছে, যা নির্ধারিত সময় শেষে জনসমক্ষে প্রকাশ করা হবে।

বাণিজ্য খাতের অর্জনের কথা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) বিষয়ে সমঝোতা সম্পন্ন হয়েছে।এক বছরের আলোচনার পর অর্জিত এই সমঝোতার ফলে বাংলাদেশের ৮ হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ১ হাজার ৫৪টি পণ্য বাংলাদেশে একই সুবিধা পাবে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে ইতিমধ্যে ৭০ হাজার ৮৬১টি কার্ড দেওয়া হয়েছে। আগামী ১৬ আগস্ট দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনের পর পর্যায়ক্রমে সারা দেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানান তিনি।

রাষ্ট্রায়ত্ত শিল্পের দক্ষতা বাড়াতে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) ২৫টি মিলের মধ্যে ১৬টি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিন লোকসানে থাকা এসব প্রতিষ্ঠানকে লাভজনক ও টেকসই করাই সরকারের লক্ষ্য বলে ব্রিফিংয়ে জানানো হয়।

পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে সরকার টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে ৯ হাজার পাটের তৈরি গ্রোসারি ব্যাগ বিতরণ করেছে। পাশাপাশি সিলেটের প্রথম বায়ো-ড্রাইং প্ল্যান্ট চালুর বিষয়টি তুলে ধরে উপদেষ্টা জানান, এই প্ল্যান্ট বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদনের মাধ্যমে পরিবেশবান্ধব বৃত্তাকার অর্থনীতি গড়ে তুলতে সহায়ক হবে।

মৎস্য সম্পদ উন্নয়নে উন্মুক্ত জলাশয়ে উৎপাদন বাড়াতে বিল নার্সারিতে ২ দশমিক ৭৫ টন রেণু পোনা অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া অসাধু মাছ শিকার প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। শিক্ষা, সংস্কৃতি, জ্বালানি, পরিবহন, পরিবেশ ও সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সরকারের এই সমন্বিত উদ্যোগগুলোর সুফল জনগণ শিগগিরই পাবে বলে আশা প্রকাশ করেন তথ্য উপদেষ্টা।

বিষয় : শিক্ষার্থী জাদুঘর

The Campus Times online

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শিক্ষার্থীরা বিনা মূল্যে ‘জুলাই জাদুঘর’ পরিদর্শন করতে পারবে: তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x