ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃত্তি উৎসবের আয়োজন করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’ ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনিট। রবিবার (১৬ আগস্ট) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০৫ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়। 

এসময় সংগঠনটির ক্যাম্পাস প্রতিনিধি মিশুক শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনটির ক্যাম্পাস গার্ডিয়ান সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার অধিকারী। এছাড়াও অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, সহকারী অধ্যাপক ড. জাফর আলী, প্রভাষক ফয়সাল হোসেনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে মোরাল চাইল্ড অন্তরা খাতুন বলেন, আমরা অনেক সময় মনে করি, সমাজ পরিবর্তন করতে হলে বড় কিছু করতে হবে। কিন্তু, সমাজ পরিবর্তন শুরু হয় একজন মানুষের পাশে দাঁড়ানো মাধ্যমে। আমাদের উচিত শুধু নিজের জন্য না ভেবে সমাজের অন্যান্য মানুষের পাশে দাঁড়ানো। 

সংগঠনটির ক্যাম্পাস প্রতিনিধি মিশুক শাহরিয়ার বলেন, মোরাল প্যারেন্টিং পরিবার একটি নৈতিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানের পাশাপাশি দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন আত্ম-উন্নয়নমূলক কোর্স ও সমাজ থেকে দরিদ্রতা দূরীকরণে কাজ করে যাচ্ছি। 

প্রধান অতিথির বক্তব্যে ড. প্রদীপ কুমার অধিকারী বলেন, একজন মানুষকে সাহায্য করলে হয়তো একটি জীবন বদলায়, কিন্তু একজন মানুষকে নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে বদলে যেতে পারে একটি সমাজ। মোরাল প্যারেন্টিং পরিবার একটি নৈতিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

উল্লেখ্য, ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’ একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের প্রতি দুই মাস অন্তর বৃত্তি প্রদানের মাধ্যমে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

The Campus Times online

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x