ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
The Campus Times online

বিশ্ববিদ্যালয়কে দলীয়করণমুক্ত রাখার দায়িত্ব ছাত্রসংগঠনগুলোর: নাহিদ ইসলাম

নোবিপ্রবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়গুলোতে যেন পুনরায় দলীয়করণ, স্বজনপ্রীতি ও স্বৈরাচারী পরিবেশ ফিরে না আসে, সে বিষয়ে ছাত্রসংগঠনগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কখনো দলীয়করণের শিকার না হয়, তা নিশ্চিত করতে ছাত্রসংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতীত ভূমিকার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট আমলে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছিল। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে ছাত্রসংগঠনগুলোকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের স্বজনপ্রীতি, দলীয়করণ কিংবা স্বৈরাচারী পরিবেশ যেন প্রতিষ্ঠিত হতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এ জন্য তরুণ প্রজন্মকে অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশিত পরিবেশ সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, তিনি এমন একটি বিশ্ববিদ্যালয় চান, যেখানে শিক্ষার্থীদের কল্যাণে কাজ হবে এবং পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয় যেন কোনো রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ রক্ষার জায়গা না হয়ে শিক্ষার্থীদের শিক্ষা ও বিকাশের কেন্দ্র হয়ে ওঠে, সে প্রত্যাশাও তাঁর বক্তব্যে উঠে আসে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার। এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় ও নোবিপ্রবি শাখার নেতারা উপস্থিত ছিলেন।

The Campus Times online

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয়কে দলীয়করণমুক্ত রাখার দায়িত্ব ছাত্রসংগঠনগুলোর: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x