ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগে শুরু হলো ‘খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৬

ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে শুরু হলো ‘খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৬

 বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৬’। বুধবার (১৯ আগস্ট) ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় বিকেল ৩টায় ১৭তম ব্যাচের মুখোমুখি হয় ২০তম ব্যাচ। পরে বিকেল ৪টায় দ্বিতীয় খেলায় ১৯তম ব্যাচের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ২১তম ব্যাচ।

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এ আয়োজনে ব্যাচভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা, ইনফরমেশন ট্রান্সফার, হিউম্যান লুডো, হাড়ি ভাঙা, পিলো পাসিং, গোল পোস্টিং, সুই-সুতা, বেলুন ব্লাস্টিং ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সাংস্কৃতিক পর্বে থাকছে নাচ, গান, গজল, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও স্ট্যান্ড-আপ কমেডিসহ বিভিন্ন আয়োজন।

শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষা প্রশাসন বিভাগের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচয়, বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। পাশাপাশি একাডেমিক ব্যস্ততার বাইরে বিনোদন ও মানসিক প্রশান্তির সুযোগ তৈরি হবে।

তারা আরও বলেন, নিয়মিত এ ধরনের আয়োজন হলে শিক্ষার্থীদের কো-কারিকুলার কার্যক্রমে অংশগ্রহণ বাড়বে। একই সঙ্গে নেতৃত্বের দক্ষতা, দলগত কাজের মানসিকতা ও পারস্পরিক সহযোগিতার সক্ষমতা বিকশিত হবে এবং বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে আরও আন্তরিক সম্পর্ক গড়ে উঠবে।

শিক্ষা প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সপ্তাহব্যাপী এ আয়োজন উৎসবমুখর হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। একই সঙ্গে বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

The Campus Times online

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগে শুরু হলো ‘খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৬

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x