ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে ইবিতে মুবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের উত্তর গেট থেকে মোবারক র‍্যালিটি শুরু হয়। 

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সেকান্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী।

এসময় আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবাইদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দিন খানের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ খ ম ওয়ালী উল্লাহ, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ন ম এরশাদ উল্লাহ এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কাউছার মো. বাকী বিল্লাহ।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা। একইসঙ্গে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে বাদ যোহর দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

The Campus Times online

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে ইবিতে মুবারক র‍্যালি

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x