ঢাকা    বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

ইবিতে হলের ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন, শিক্ষার্থীদের ডিভাইস ব্লক করে দেওয়া এবং ওয়াই-ফাইয়ের নাম পরিবর্তন করে অশালীন ও আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছে। হলটির ৪০২ নম্বর কক্ষের শিক্ষার্থীরা গত চার-পাঁচ মাস ধরে এ ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় হল প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ দিয়ে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় পাঁচ-ছয় মাস আগে লালন শাহ হলের ৪০২ ও ৪০৩ নম্বর কক্ষের শিক্ষার্থীরা একই রাউটার ব্যবহার করে ইন্টারনেট সেবা নিতেন। একাধিক ডিভাইস সংযুক্ত থাকায় ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ৪০২ নম্বর কক্ষের শিক্ষার্থীরা ৪০৩ নম্বর কক্ষের শিক্ষার্থীদের আলাদা রাউটার ব্যবহারের অনুরোধ করেন। পরে ৪০৩ নম্বর কক্ষের শিক্ষার্থীরা নতুন রাউটার কিনে ব্যবহার শুরু করেন।

তাদের দাবি, এরপর থেকেই বিভিন্ন সময়ে ৪০২ নম্বর কক্ষের শিক্ষার্থীদের ডিভাইস ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে ব্লক করে দেওয়া, পাসওয়ার্ড পরিবর্তন এবং ওয়াই-ফাইয়ের নাম পরিবর্তন করে অশালীন ও আপত্তিকর শব্দ যুক্ত করার ঘটনা ঘটছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ফরহাদ ইসলাম বলেন, “৪০২ নম্বর রুমে থাকা রাউটারটি আগে থেকেই পাশের ৪০৩ নম্বর রুমের শিক্ষার্থীরাও ব্যবহার করতেন। আমাদের রুমে চারজন শিক্ষার্থী থাকার পাশাপাশি কয়েকজনের ল্যাপটপও থাকায় একটি রাউটারে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছিল। ফলে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হচ্ছিল। এ কারণে আমরা তাদের আলাদা একটি রাউটার নেওয়ার অনুরোধ করি। প্রথমে কিছুটা ঝামেলা হলেও পরে তারা নতুন একটি রাউটার কেনেন।”

তিনি আরও বলেন, “এরপর থেকে বিভিন্ন সময়ে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন, আমাদের ডিভাইস নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এছাড়া বিভিন্ন সময় ওয়াই-ফাইয়ের নাম পরিবর্তন করে অশালীন ও আপত্তিকর শব্দ ব্যবহার করা হচ্ছে। গত প্রায় চার-পাঁচ মাস ধরে আমরা এ ধরনের হয়রানির শিকার হচ্ছি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে হল প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ করেছি।”

অভিযোগের বিষয়ে লালন শাহ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

The Campus Times online

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ইবিতে হলের ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x